রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল শনিবার রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া শিল্পকলা একাডেমী ও আইডিয়াল স্টুডেন্টস সার্কেল এর আয়োজন করে। উপজেলা প্রশাসন চত্বরে চিত্রকলায় রবীন্দ্রনাথ প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) সুফিয়া নাজিম। এ উপলক্ষে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, নারী ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের শতাধিক ছবি ও তেলচিত্র প্রদর্শন করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|