রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে ‘রবীন্দ্রনাথের সাহিত্যচিন্তায় কেন্দ্র-প্রান্তিক প্রসঙ্গ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক কাজী মোস্তাইন বিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ এ সেমিনারের আয়োজন করে। অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ মহীবুল আজিজ, মোহাম্মদ শাহ ও সেকান্দর চৌধুরী।