রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত নৌকার রেপ্লিকা উপহার দেওয়া হচ্ছে ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নৌকার রেপ্লিকা (হুবহু নকল) উপহার হিসেবে দেওয়া হচ্ছে। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এগুলো রাখা হবে।বাংলাদেশের তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের হাতে ‘পদ্মা’ ও ‘চপলা’ নামের নৌকা দুটির তিনটি রেপ্লিকা তুলে দেবেন। এ উপলক্ষে ওই দিন সকালে কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও সন্ধ্যায় শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রেপ্ল্লিকা পেতে ২০১০ সালে বিশ্বভারতীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির অনুরোধে সাড়া দিয়েই বিশ্বভারতীকে দুটি নৌকার ও রবীন্দ্রভারতীকে একটি নৌকার রেপ্লিকা দেওয়া হচ্ছে।