রবীন্দ্রমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃভূমি খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবীন্দ্রস্মৃতি সংগ্রহশালায় সরকারি উদ্যোগে এবারই প্রথম তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ রোববার থেকে। রূপসা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করছে। আয়োজক সূত্রে জানা গেছে, কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বেলা সাড়ে তিনটায় বিভাগীয় কমিশনার মেলা উদ্বোধনের পর উদীচী শিল্পীগোষ্ঠী খুলনার পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা চলবে। ৯ মে সবুজ পাতার সংঘ এবং ১০ মে রূপসা শিল্পকলা গান, নাটক ও অন্যান্য পরিবেশনা দেখাবে। ইউএনও সাদেকুর রহমান জানান, ২০১১ সাল থেকে এখানে রবীন্দ্রমেলা চললেও সরকারিভাবে এবারই প্রথম মেলার আয়োজন করা হচ্ছে।