রবীন্দ্রমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো যাই কাজে মানব সমাজে’—এ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী শুরু হয়েছে রবীন্দ্রমেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গতকাল সকাল ১০টায় প্রদীপ প্রজ্বালন করে দুই দিনব্যাপী এ রবীন্দ্রমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম আবদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ আবদুস শাকুর। স্বাগত বক্তব্য দেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার।