প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীতানুষ্ঠান, প্রশিক্ষণ ও প্রতিযোগিতা গতকাল শনিবার বিকেলে শেষ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা শাখা এর আয়োজন করে। ওই দুই দিন রবীন্দ্রময় হয়ে ওঠে চুয়াডাঙ্গা। শুক্রবার সকাল ১০টায় দুই দিনের উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। ওই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক রাকিবুল হাসান অংশগ্রহণকারী ৪৫ শিল্পীকে শুদ্ধস্বরে রবীন্দ্রসংগীত পরিবেশনের ওপর প্রশিক্ষণ দেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান হয়।