রবীন্দ্রসংগীত কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীত কর্মশালা গতকাল শুক্রবার শেষ হয়। নগরের মিয়াপাড়ায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারে কর্মশালাটির আয়োজন করা হয়। প্রথম দিনে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রবীন্দ্রসংগীত গবেষক সুব্রত মজুমদার। কর্মশালায় ১১০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের রবীন্দ্রসংগীতের ওপরে প্রশিক্ষণ ও শুদ্ধ উচ্চারণ শেখানো হয়। প্রশিক্ষক ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমেদ লিসা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সংগীত প্রশিক্ষক রকিবুল হাসান। উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেন বেইজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন্দময়ী মজুমদার।