রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ গতকাল রোববার শেষ হয়েছে। সপ্তাহব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রবীন্দ্রসংগীতশিল্পী ওস্তাদ নিরোৎপল সাধ্য। তবলায় সহযোগিতা দেন সৈয়দ আবু আল মামুন। গত ২৬ মে থেকে জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হওয়া প্রশিক্ষণে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৪৯ জন শিল্পী অংশ নেন।