রবীন্দ্রসংগীত সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মণি মোহন ধরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদ। আরও বক্তব্য দেন আবু বক্কর সিদ্দিকী, আবদুল মজিদ, খসরু পারভেজ, মফিজুর রহমান, স্বপন মণ্ডল, উজ্জ্বল ব্যানার্জি, কানাই লাল ভট্টাচার্য প্রমুখ। সম্মেলনে মাসুদুর রহমানকে সভাপতি, উজ্জ্বল ব্যানার্জিকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠিত হয়। কেশবপুর (যশোর) প্রতিনিধি