রবীন্দ্রসরোবরে তিন দিনব্যাপী নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবান্ন উৎসবকে শহরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে রাজধানীতে তিন দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন করা হচ্ছে। ৩০ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এই উৎসব শুরু হবে।

মধ্যবাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নগরবাসীর জন্য আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই আরএফএল গ্রুপ ‘প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব’ এই উৎসবের আয়োজন করবে।

প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসবে সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। উৎসবের সাংস্কৃতিক পর্বে ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিন, কিরণ চন্দ্র, চন্দনা মজুমদারসহ অনেক শিল্পী গান পরিবেশন করবেন।