রবীন্দ্রসরোবরে গান আবৃত্তিতে নিহত সেনাদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে গতকাল শুক্রবার সংগীত আর আবৃত্তির মধ্যেও ছিল না আনন্দ-উচ্ছ্বাস। ছিল আবেগ, গাম্ভীর্য আর নীরব কান্না। বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধার্ঘ্যে নাগরিক কমিটি ও কর্নেল মুজিব ট্রাস্ট আয়োজন করেছিল এই অনুষ্ঠানের। চার শ মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের হাতে দেওয়া হয়। এ সময় বাজতে থাকে ভায়োলিন। তারপর ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’ গানটি যখন পরিবেশিত হয়, তখন গোটা অনুষ্ঠানস্থলে ভাবগাম্ভীর্য এক পরিবেশ নেমে আসে। ‘পথিক একটু থেমে যাও...’ আবৃত্তির সময় আবেগে কেঁদে ফেলেন অনেকে।পৌনে এক ঘণ্টার অনুষ্ঠান। কিন্তু এত সুশৃঙ্খল, এত শান্ত পরিবেশ; প্রতিটি গান আর আবৃত্তি হূদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠান থেকে বারবার উচ্চারিত হতে থাকে, ‘আমরা তোমাদের ভুলি নাই’। আসলেই জাতি ওই বীর সেনানিদের কীভাবে ভুলবে? আমাদের হূদয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া হাসিবুল ইসলাম জানালেন, নৃশংসভাবে যাঁদের হত্যা করা হলো, তাঁরা অমর হয়ে থাকবেন চিরকাল।