রবীন্দ্রস্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ সভার আয়োজন করা হয়। এতে রবীন্দ্রনাথের জীবনী ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী ও সহকারী অধ্যাপক রতন কুমারসহ ফোকলোর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম উপস্থাপন করেন ‘রবীন্দ্রনাথের গীতাঞ্জলি: নোবেলপ্রাপ্তি প্রসঙ্গ’ শিরোনামের প্রবন্ধ।