রবীন্দ্র-নজরুল ও সুকান্ত জয়ন্তী পালিত
চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাতে শ্রীমন্ত টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অরিন্দমের সভাপতি ইয়াকুব আলী বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম। আলোচনা করেন সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মুন্সী আবু সাঈফ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা, গান ও নাটক পরিবেশন করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। সব শেষে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে বজলুর রহমান শায়খ রচিত ও শান্ত আহমেদ নির্দেশিত নাটক রিক্তের বেদন মঞ্চস্থ হয়।