রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীকে মোদির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী জানান, বর্তমানে লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল মঙ্গলবার সকালে ফোন করে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে ভারতের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।
ফোনে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে বর্ণাঢ্য অভ্যর্থনা দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।