প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক পর্যায়ে এক মাসের ছুটি গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয় ছুটি থাকলেও বিভিন্ন বর্ষের পূর্বঘোষিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ মশিউল হক গতকাল প্রথম আলোকে এ বিষয়ে নিশ্চিত করেন। ছুটি শুরু হওয়ায় গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা হল ছেড়েছেন।