রমজান মাস ও অবকাশকালীন আপিল বিভাগের অফিসের সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি আজ ১২ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র রমজান মাস ও কোর্টের দীর্ঘ অবকাশকালীন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছেন।নতুন সময়সূচি অনুযায়ী পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত (বিরতিহীনভাবে); রমজান মাসের পর কোর্টের অবকাশকালীন সময় সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত (বিরতিহীনভাবে) এবং আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে। তথ্য বিবরণী।