রমজান মাসে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি হবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের এই সময় নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান। তিনি বলেন, এই অফিস সময়ের মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে হবে। ব্যাংক-বিমা প্রতিষ্ঠান রমজান মাসে নিজেদের সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করে থাকে।