রমজান মাসে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জরুরি সভা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় রাজনগর হাটসহ জেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। সভায় প্রতি কেজি গরুর মাংস ২৬০ টাকা, খাসির মাংস ৩৮০, দেশি মুরগি ২৮০, ব্রয়লার মুরগি ১৪০, দেশি চিনি ৪০ টাকাসহ বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রত্যেক ব্যবসায়ীকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা টাঙানোর আহ্বান জানানো হয়। এ ছাড়া রমজান মাসে দেশি মুরগি এবং মাছের সহজ প্রাপ্তি নিশ্চিত করতে এসব পণ্য জেলার বাইরে না পাঠাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণ ও বিভিন্ন অনিয়ম তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহাম্মেদ কবীর, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল কায়সার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।