রমজান মাসের আগেই বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রমজান মাসের আগেই কোনো কোনো ব্যবসায়ী বাজারে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারের মনিটরিং টিম কাজ করছে। কেউ অতিরিক্ত দাম নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো বরদাস্ত করা হবে না।বাণিজ্যমন্ত্রী গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির জিয়াউল হক মৃধার সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে রমজান মাসে পণ্যের চাহিদা বেশি থাকে। সে হিসাবে বাজারে সরবরাহও বেশি থাকে। দাম বাড়ার কথা নয়। কিন্তু বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। দাম বাড়ানোর এই প্রবণতাকে আমরা যুক্তিসংগত মনে করছি না।’বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রমজান মাস সামনে রেখে টিসিবির গুদামে ১০ হাজার ৭৮৮ মেট্রিক টন চিনি, চার হাজার ৩৭২ মেট্রিক টন সয়াবিন তেল এবং এক হাজার ৩১৯ মেট্রিক টন মসুর ডাল মজুদ করা হয়েছে। এ ছাড়া ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। টেবিলে উত্থাপিত বিএনপির মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১০-১১ অর্থবছরে দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ ১০ হাজার ৭২৮ মিলিয়ন মার্কিন ডলার। এই ঘাটতি আগের বছরের তুলনায় তিন হাজার ১৯৫ মিলিয়ন মার্কিন ডলার বেশি।আওয়ামী লীগের ফজিলাতুন নেসা বাপ্পির সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বন্যাদুর্গতদের দেখতে গিয়ে সরকারি সহায়তার ব্যাপারে অসত্য তথ্য দিচ্ছেন। তিনি দুর্গত এলাকায় সরকারি কোনো ত্রাণ-সহায়তা দেখতে পাচ্ছেন না। আমরা তাঁদের সময়ের মতো লোকদেখানোর ব্যারাক করে সহায়তা দিচ্ছি না, আমরা ত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।’আশরাফ উদ্দিন নিজানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত এক বছরে বিভিন্ন দেশ থেকে দুই হাজার ৬১৮ জন প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত কর্মীও আছেন। তিনি বলেন, দেশে অনুমোদিত রিত্রুদ্ধটিং এজেন্সির সংখ্যা ৮৬৯টি। ২০১১ সালে প্রতারণার কারণে ২৪টি এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত হয়েছে।আওয়ামী লীগের সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, বর্তমানে প্রতিবছর প্রায় ছয় লাখ বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান হচ্ছে। সরকার আগামী পাঁচ বছরে ৩০ লাখের বেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে। বিএনপির রেহানা আক্তারের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালে মোট ৩৯ হাজার ৪০১ জন বাংলাদেশি কর্মী পাসপোর্ট নিয়ে দেশে ফিরে এসেছেন। সরকার এঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।