রমজান মাসের নতুন অফিস সময়সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্ত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি ঠিক থাকবে।শুধু রমজান মাসের জন্য সরকারি-আধাসরকারি এবং স্বায়ত্ত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন এই অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ব্যাংক, ডাক, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন ও পদ্ধতি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে অফিস সময়সূচি নির্ধারণ করবে। বিজ্ঞপ্তি।