রমজান হত্যার ঘটনায় সাত দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যবসায়ী রমজান আলী (৪৪) হত্যাকাণ্ডের সাত দিন পরও এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ঢাকার মোহাম্মদপুরের শেরশাহ শুরি রোডের বাসা থেকে ১৯ ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পর রমজান আলী আর বাসায় ফেরেননি। ২০ ফেব্রুয়ারি সকালে কেরানীগঞ্জের ওয়াশপুর গার্ডেন সিটির বালুরমাঠ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই আরব আলী কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন।আরব আলী ক্ষোভ প্রকাশ করে গতকাল বুধবার বলেন, হত্যাকাণ্ডের সাত দিন পরও পুলিশ জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, জমিজমা ও ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে রমজানকে কুপিয়ে হত্যা করেছে। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজামান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।