রমজানে অফিস নয়টা থেকে সাড়ে তিনটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী নিজ নিজ সময়সূচি নির্ধারণ করবে। তথ্য বিবরণী।