চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল রোববার রাতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।সভায় চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), নগর পুলিশ কমিশনার ও বিভাগের ১১ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল রাত সাড়ে নয়টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বৈঠক চলে।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজান মাসে নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট পরিস্থিতি সহনীয় রাখতে হবে। সভায় বিভিন্ন জেলার পুলিশ সুপাররা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ হাযারী বলেন, হাতিয়ার চরাঞ্চলের সন্ত্রাসীদের উৎ পাত বন্ধে পুলিশ সদস্য আরও বাড়ানো দরকার। পাশাপাশি তিনি জলযান সরবরাহের অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জলযান দেওয়ার আশ্বাস দিয়েছেন।কুমিল্লার পুলিশ সুপার মোখলেছুর রহমান সীমান্ত এলাকায় মাদক পাচারের বিষয়টি তুলে ধরেন।