প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীদের কষ্টার্জিত আয় পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি পবিত্র রমজান উপলক্ষে অর্থ স্থানান্তরে এক রিয়ালের বিশেষ সাশ্রয়ী প্যাকেজ চালু করেছে। রমজানজুড়ে গ্রাহকেরা ওমান থেকে মাত্র এক রিয়ালে বাংলাদেশে যে কোনো পরিমাণ টাকা পাঠাতে পারবেন। এক্সপ্রেস মানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার গতকাল বৃহস্পতিবার এ প্যাকেজের ঘোষণা দেন। বিশ্বজুড়ে পাঁচটি উপমহাদেশের ১৫০টি দেশে প্রায় এক লাখ ৭০ হাজার স্থানীয় এজেন্টের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে এই প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।