রমজানে গ্রাহকের দুর্ভোগ লাঘবে নিয়ন্ত্রণকক্ষ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানে পানি সরবরাহ বিষয়ে গ্রাহকের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান দিতে তিনটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে চট্টগ্রাম ওয়াসা। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ওয়াসা এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের দামপাড়া প্রধান কার্যালয়, আগ্রাবাদ ও জুবিলী রোডে তিনটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এর মধ্যে দামপাড়া নিয়ন্ত্রণকক্ষে ০৩১-৬১৬৫৯২, আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষে ০৩১-৭২৪৮৭৫ ও জুবিলী রোড নিয়ন্ত্রণকক্ষে ০৩১-৬১৬৭৬৮ নম্বরে ফোন করে গ্রাহকেরা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। পানির অপচয় রোধ ও অবৈধ সংযোগ নিয়ে পানি ব্যবহার থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. জহুরুল হক প্রথম আলোকে বলেন, পানির স্তর নেমে গেছে এ রকম পাঁচটি গভীর নলকূপ নতুন করে খনন করা হয়েছে। এতে দৈনিক এক কোটি লিটার পানি বেশি পাওয়া যাচ্ছে। গ্রাহকের প্রয়োজনে পানি নিয়ে তাঁদের কাছে হাজির হওয়ার জন্য ওয়াসার পানিবাহী ১৪টি গাড়ি সচল রাখা হয়েছে। এ ছাড়া তিনটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নগ্রাহকেরা অভিযোগ করলে যত দূর সম্ভব তাঁদের সমস্যার সমাধান করা হবে।