রমজানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাড়ে নয়টায় পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১১ জুলাই থেকে সকাল নয়টার বদলে সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ৩ জুলাই ওই পরীক্ষা শুরু হয়েছে। আগে নয়টায় পরীক্ষা শুরু হতো। রমজান মাস উপলক্ষে সাড়ে নয়টা থেকে পরীক্ষা হবে। পরীক্ষার অন্যান্য তারিখ ও শর্ত অপরিবর্তিত থাকবে।