রমজানে জাদুঘর পরিদর্শনের নতুন সময়সূচি নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান উপলক্ষে জাতীয় জাদুঘরসহ বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।রমজান মাসে জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর, সিলেট ওসমানী জাদুঘর এবং ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা শনিবার থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত পরিদর্শনের জন্য খোলা থাকবে। আর বৃহস্পতি ও শুক্রবার গ্যালারিগুলো বন্ধ থাকবে। পয়লা রমজান থেকে এ সময়সূচি কার্যকর হবে।