রমজানে জিনিসপত্রের দাম সহনীয় রাখার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আবু আল ইউসুফ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রহিমা শরীফ, আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।