রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসক মেজবাহউদ্দিন বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভেজাল প্রতিরোধে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল দ্রব্য রোধ করার লক্ষ্যে আমদানিকারক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী প্রমুখ।