রমজানে নিয়মিত অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে ভোক্তার কাছে ব্যবসায়ীদের ভেজালমুক্ত খাবার সরবরাহ করতে হবে। এ জন্য কুষ্টিয়ায় বাজার তদারকিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। গতকাল বুধবার জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দুপুরে কুষ্টিয়া শিল্প ও বণিক সমিতির এমআরএস মিলনায়তনে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিয়ে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আলোচনা সভা হয়। চেম্বার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।