রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা ওয়াসার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে রোজাদারদের মধ্যে সহজে পানি সরবরাহ করতে রাজধানীর ব্যস্ত সড়কের মোড়ে পানির বড় বড় পাত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। পুরো ঢাকার পানি সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণে ১১টি পরিদর্শক দল তৎপর থাকবে। গ্রাককদের সুবিধার্থে ১২টি অভিযোগ কেন্দ্র খোলা থাকবে ২৪ ঘণ্টা। আসছে রমজান মাসে রাজধানীতে পানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে এ রকম বেশ কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। গত মঙ্গলবার ওয়াসা ভবনে এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়। এর মধ্যে আছে: ৫৫৯টি গভীর নলকূপ, চারটি পানি শোধনাগার, ৩৬টি পানির গাড়ি ও ২৮টি ট্রলি সচল রেখে সার্বক্ষণিক পানি সরবরাহ, বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার সময় পানির পাম্প সচল রাখতে ২৪৫টি অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল ভোল্টেজ স্টাবিলাইজার স্থাপন, বিদ্যুৎবিভ্রাট মোকাবিলায় ২৩৩টি স্থায়ী ও ৪৫টি ভ্রাম্যমাণ জেনারেটর প্রস্তুত রাখা, বিদ্যুৎবিভ্রাট মোকাবিলায় ১৭৫টি পানির পাম্পে দ্বৈত সংযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি।