রমজানে বাজার পরিদর্শন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষক দল নিয়মিত বাজার পরিদর্শন করবে। পাশাপাশি মন্ত্রণালয়ে স্থাপিত পর্যবেক্ষণ সেল বাজারের অবস্থা সার্বক্ষণিক তদারক করবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির এক সভায় এ কথা জানানো হয়। খবর বাসসের।সভায় কমিটির সভাপতি লুৎফুল হাই সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তহুরা আলী, টিপু মুনশী, রুমানা মাহমুদ ও শেখ আফিল উদ্দিন অংশ নেন।