রমজানে রংপুরে পণ্যের মূল্যতালিকা টাঙানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করবে রংপুর চেম্বার অব কমার্স। সেই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের মূল্যতালিকা টাঙানোর সিদ্ধান্ত হয়েছে।
চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে সরবরাহকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়। গত সোমবার রাতে চেম্বার বোর্ডের সভাকক্ষে এ সভা হয়।
রংপুর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মোজতোবা হোসেনের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে চেম্বারের পরিচালক ফজলুল হক ও মোজাম্মেল হক, মাহিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল ইসলাম, ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, নবাবগঞ্জ বাজারের ভোজ্যতেল ব্যবসায়ী আজিজুল ইসলাম, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ, স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির আজিত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই। দাম বাড়ানোর অপচেষ্টা চালালে ব্যবস্থা নেওয়া হবে।