প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের তৃতীয় বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার সময়সূচি আধঘণ্টা পেছানো হয়েছে। ১১ জুলাই থেকে সকাল সাড়ে নয়টা থেকে পরীক্ষা শুরু হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ৩ জুলাই থেকে ওই পরীক্ষা শুরু হয়েছে। আগে সকাল নয়টায় পরীক্ষা শুরু হতো। পবিত্র রমজান মাস উপলক্ষে সকাল সাড়ে নয়টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে।