রমজানে সব সিটিতে ভ্রাম্যমাণ আদালত চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসজুড়ে সব সিটি করপোরেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে।

ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় এ তথ্য জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ ও বড় বড় বিপণিকেন্দ্রের সামনে যানজট এড়াতে এবং নিরাপত্তার জন্য এ সময়ে সিটি করপোরেশন পুলিশের সহায়তা নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে সিটি করপোরেশনগুলোতে আজ চিঠি পাঠানো হবে।