রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকারি অফিসে কাজের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এই মাসে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ব্যাংক, বিমা, শিল্প কারখানা ও হাসপাতালসহ যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয় তারা তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।