রমজানে সাতকরার দাম তিন গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে প্রতি হালি সাতকরা গত সপ্তাহে বিক্রি হয়েছে আকারভেদে ৪০ থেকে ৫০ টাকায়। চলতি সপ্তাহে রমজানের প্রথম দিন থেকে একই সাতকরা বিক্রি হচ্ছে তিন গুণের বেশি দামে। এখন ক্রেতাদের প্রতি হালি সাতকরা কিনতে হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। গত সোমবার দুপুরে নগরের বন্দরবাজার এলাকার লালবাজার সবজির হাটে সাতকরা কিনতে এসেছেন জাহিদুল আলম। নগরের শেখঘাট এলাকার বাসিন্দা এ ক্রেতা জানান, সিলেটের স্থানীয়দের কাছে পুরু খোসা ও শাঁসযুক্ত টকজাতীয় সাতকরা একটি উপাদেয় সবজি হিসেবে বেশ জনপ্রিয়। জাহিদুল আলম বলেন, ‘সারা বছর সাতকরার চাহিদা রয়েছে। তবে রমজান মাসে এ চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগে বিক্রেতারা দাম বাড়িয়ে দেন।’ মইনুল ইসলামের কথার সূত্র ধরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাতকরার পাইকারি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, রমজান শুরুর পরপর পাইকারি বাজারে প্রতি হালি সাতকরা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে একই সাতকরা বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। রমজানে বাজার তদারকির দায়িত্বে থাকা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রমজানে সাতকরা সবজিটি কোনো ‘সেনসেটিভ আইটেম’ নয়। তিনি আরও বলেন, ‘সাতকরা যেহেতু সিলেট অঞ্চলের কিছুসংখ্যক মানুষ পছন্দ করে খান, সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত বিষয়। এখন যদি এ সবজির দাম হালি প্রতি ৫০০ টাকাও হয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ করতে আমরা অক্ষম।’