রমজানের আগে বেতন না পেয়ে শিক্ষকেরা বিপাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রীর ঘোষণার পরও বগুড়ার আদমদীঘি উপজেলার বেসরকারি ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষক-কর্মচারী দুই মাসের বেতন পাননি। রমজানের আগে বেতন-ভাতা না পেয়ে তাঁরা বিপাকে পড়েছেন।উপজেলা বেসরকারি স্কুল শিক্ষক সমিতির নেতা আবুল কালাম আজাদ জানান, দেশের বর্তমান অবস্থায় যখন সরকারি চাকরিজীবীরা প্রতি মাসের বেতন পেয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে স্বল্প বেতনের বেসরকারি শিক্ষকেরা মাসের পর মাস বেতন না পেয়ে কীভাবে বেঁচে আছেন, সে খবর সরকার রাখে না। তিনি আরও জানান, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, রমজানের আগে শিক্ষকেরা তাঁদের বেতন পাবেন, কিন্তু তাঁর ওই ঘোষণা বাস্তবায়ন হয়নি।উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতা রবিউল ইসলাম অবিলম্বে বকেয়া বেতন দেওয়াসহ ১৫ রমজানের মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।