রমজানের পর চার দলীয় জোটের কঠোর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলো আসন্ন রমজান মাসের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামবে। গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চারদলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের (আইওজে) শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকের পর জোট এ সিদ্ধান্তে আসে। খবর ইউএনবির।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে দলটির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার আমন্ত্রণে তাঁর গুলশানের কার্যালয়ে গতকাল রাত নয়টা ২০ মিনিটে তাঁর সঙ্গে বৈঠকে বসে। জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পর দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেন।প্রায় আধা ঘণ্টা বৈঠক চলার পর ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি আমিনী বার্তা সংস্থা ইউএনবিকে জানান, বর্তমান সরকারের ‘ইসলামবিরোধী, গণবিরোধী এবং দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকার উৎখাতে রমজানের পর কঠোর আন্দোলন শুরু করা হবে।