রমজানের জুমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসল্লিদের কাছে পবিত্র রমজান মাসের জুমার জামাতের তাৎপর্য ও মাহাত্ম্য অপরিসীম। মুসলমানদের কাছে রমজান মাসের জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। তাই রমজান মাসে জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েক গুণ বেশি মুসল্লি অংশ নেন। রমজান মাসের অন্যতম বড় জুমা জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে। নামাজ শেষে মোনাজাতে অসংখ্য মুসল্লি নিজের এবং দেশের মানুষের কল্যাণ কামনা করেন। এবারের পবিত্র রমজান মাসে একাধিক জুমা জামাতের ছবি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ থেকে ক্যামেরাবন্দী করেছেন শৌখিন আলোকচিত্রী তানভীর রোহান





