রমজানের প্রথম দিনে সব সবজির দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের শুরুতে চট্টগ্রামে বেড়েছে ইফতারে ব্যবহূত সব ধরনের সবজির দাম। তবে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের ব্যবধান অনেক বেশি।গতকাল শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারের আড়তদারেরা প্রতি কেজি ক্ষীরা বিক্রি করেছেন ১৮ থেকে ২০ টাকা দরে। ওই একই ক্ষীরা কয়েক হাত ঘুরে খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৩০ থেকে ৩৫ টাকায়। গত সপ্তাহে খুচরা বাজারে ক্ষীরার দর ছিল ২০ থেকে ২৪ টাকা।রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. আলমগীর বলেন, ‘গত সপ্তাহে একই মানের টমেটো বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।’ তবে দাম বাড়ার কোনো কারণ জানা নেই আলমগীরের। তিনি বলেন, ‘সবাই বাড়তি দামে বিক্রি করছে, তাই আমিও দাম বাড়িয়েছি।’গতকাল বিকেলে নগরের মোমিন রোডের মাঝারি আকারের টমেটো বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ টাকায়। নগরের আলকরণ এলাকার গৃহিণী শামসুন নাহার প্রথম আলোকে বলেন, ‘আজ (শনিবার) প্রথম রোজা। কিন্তু বাজারে এসেই তো মাথা গরম হয়ে যাচ্ছে। দু-তিন দিনের মধ্যে সব সবজির দাম বাড়িয়ে ফেলেছে দোকানিরা।’রিয়াজউদ্দিন বাজারের আড়তে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩৫ থেকে ৪০ টাকা। বাজারে সয়াবিন তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আহমদ কবির বলেন, ‘সয়াবিন তেলের সরবরাহ চাহিদার তুলনায় কিছুটা কম। তাই দাম কমছে না।’