রমনা উদ্যানের পাশে গাড়িচাপায় নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা উদ্যানের পাশে গতকাল সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় রাজিয়া বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গাড়ি বা চালককে ধরতে পারেনি পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মত্স্য ভবন এলাকায় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় রাজিয়া বেগম আহত হন। নাসির নামের এক পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মো. নাসির বলেন, রমনা উদ্যানের পাশে মত্স্য ভবন ও কাকরাইল মসজিদের মাঝামাঝি জায়গায় রাস্তা পার হচ্ছিলেন রাজিয়া। এ সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
নিহত রাজিয়ার স্বামীর নাম আবদুল কাদের শিকদার। তাঁদের বাসা শ্যামপুর এলাকায়।