রমনা থানার ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানা হাজতে রিমান্ডের আসামি জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। জাকির হোসেনের স্ত্রী শিল্পী বেগম গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেছেন। তাতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান ও উপপরিদর্শক (এসআই) এম এ আজিজকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, গত ৪ মার্চ রমনা থানা পুলিশ একটি মামলায় জাকির হোসেনকে দুই দিনের জন্য রিমান্ডে নেয়। রিমান্ড শেষ হলে পুলিশ আরেকটি মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে।