প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা পার্কের বটমূলে কাল শুক্রবার ২০তম ‘গাছ দেখা, গাছ চেনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে তরুপল্লব। অনুষ্ঠানে রমনা পার্কের প্রায় ৩০টি গাছের সঙ্গে প্রকৃতিপ্রেমীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আগ্রহীদের ওই দিন সকাল সাড়ে আটটার মধ্যে রমনা বটমূলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে নিসর্গী অধ্যাপক দ্বিজেন শর্মা, কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, উদ্ভিদবিদ শামসুল হক, পাখি পর্যবেক্ষক ও গবেষক ইনাম আল হক এবং প্রকৃতি-বিষয়ক লেখক মোকারম হোসেন উপস্থিত থাকবেন। ২০০৮ সালের ডিসেম্বরে রমনা পার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি