রমনা বটমূলে বোমা হামলা মামলায় যুক্তিতর্ক ৮ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় ৮ মে নতুন করে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই তারিখ ধার্য করেন। এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তবে রাষ্ট্রপক্ষ সাক্ষী ফজলুল কবিরকে পুনরায় আদালতে তলব করে। গতকাল তাঁর সাক্ষ্য গ্রহণের পর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।