রমনা মসজিদের ইমাম খুনের ব্যাপারে পুলিশ এখনো অন্ধকারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইসহাক (৫০) হত্যা নিয়ে এখনো অন্ধকারে আছে পুলিশ। নিহত ইসহাকের পরিবারের সদস্যরাও কিছু আঁচ করতে পারছে না।গত ২০ ডিসেম্বর দুপুরে নিখোঁজ হন ইমাম মোহাম্মদ ইসহাক। ১০ দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার পশ্চিম শেওড়াপাড়ার একটি ফ্ল্যাটের তালা ভেঙে হাতে-পায়ে শেকল বাঁধা অবস্থায় শেরেবাংলা নগর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।নিহত ইসহাকের ভাই মোহাম্মদ শোয়াইব প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছুই ধারণা করতে পারছি না। তিনি (ইসহাক) একটু চাপা স্বভাবের ছিলেন। কাউকে সহজে কিছু বলতেন না। তিনি বেশির ভাগ সময়ই মসজিদে কাটাতেন।’