রমনার বটমূলে জঙ্গি হামলার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রোববার রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রোববার রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আগামীকাল সোমবার রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। ২০০১ সালের বোমা হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কঠোর হস্তে জঙ্গিবাদের উত্থান ঠেকিয়েছি। এখন আর কোনো আশঙ্কা নেই।’

পয়লা বৈশাখের অনুষ্ঠান ঘিরে রমনা এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রমনার বটমূল ও আশাপাশের এলাকা প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি করা হয়েছে। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলও তল্লাশি করেছে। ইউএনবি।