রমনার বটমূলে বোমা হামলা মামলার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ এপ্রিল, ২০০১
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা৷ ১০ জন নিহত হন৷ এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ৷ এরপর দীর্ঘদিন এ মামলার তদন্তে কোনো অগ্রগতি ছিল না৷
১৯ নভেম্বর, ২০০৬
এ মামলায় মুফতি হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷ এরপর মূলত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মামলাটির তদন্তে গতি পায়৷
২৯ নভেম্বর, ২০০৮
মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে সিআইডি আদালতে এ ঘটনায় দুটি অভিযোগপত্র জমা দেয়৷ একটি হত্যা ও অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে৷
২৩ জুন, ২০১৪
হত্যা মামলায় হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) অন্যতম শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে ফাঁসির দণ্ডাদেশ৷ অপর ছয়জন আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড৷