রমনায় ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা মডেল থানা-পুলিশ ছিনতাইয়ের অভিযোগে পরশ ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত রোববার দুপুরে হাফিজুর রহমান নামের এক ব্যক্তি মতিঝিল সোস্যাল ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে রিকশায় করে আসছিলেন। হাবিবুল্লাহ বাহার কলেজ ও কর্ণফুলী গার্ডেন সিটির মাঝখানে আসার পর পরশ তাঁর টাকা ছিনতাই করে পালিয়ে যান। পরে পুলিশের কাছে অভিযোগ জানালে পরশকে পুলিশ গ্রেপ্তার করে। পরশের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।