রমেশের ডায়েরির অনুলিপি সংগ্রহের চেষ্টা করবে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহর ডায়েরির পাতার অনুলিপি (ফটোকপি) হলেও সংগ্রহ করা হবে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। গতকাল বুধবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব এ দাবি করেন। তিনি বলেন, মূলত তদন্তের অগ্রগতির জন্য দুদকের দল কানাডায় গেছে। দুই সদস্যের এ দলটি রমেশের ডায়েরি সংগ্রহের চেষ্টা করছে।